শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সাঁথিয়ার চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যু 

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।  সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুহান গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাড়ির পাশের পুকুরে টেটা দিয়ে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত থাকা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসক তা রুহানের শরীরে প্রয়োগ না করে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার চরম ক্ষোভ প্রকাশ করেছে।

নিহতের বাবা হেলাল মোল্লা বলেন, ‘সাপের কামড়ের কথা জানানোর পরও চিকিৎসক আমার ছেলেকে অ্যান্টিভেনম দেননি। সময়মতো প্রতিষেধক প্রয়োগ করা হলে আমার ছেলে বেঁচে যেত।’

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, রাতে কর্তব্যরত চিকিৎসক রুহানের শরীরে সাপের কামড়ের তেমন কোনো চিহ্ন খুঁজে পাননি। তবে হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!