1. news@pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net : www.pabnanews.net www.pabnanews.net
  2. info@www.pabnanews.net : পাবনা নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিবসে মেলা সার্কাস উদ্ভোধনে কৃষকদল সভাপতি, সমালোচনার ঝড় পাবনার সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা : লুটপাট, গ্রেফতার ৪ সাঁথিয়ায় বিএনপি ও জামায়াতের উত্তেজনা, ১৪৪ ধারা জারি পাবনার বেড়ায় মাটি কাটায় দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা বেড়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বেড়ায় তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক-১ সাঁথিয়ায় দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবনকারীকে কারাদণ্ড বেড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিবসে মেলা সার্কাস উদ্ভোধনে কৃষকদল সভাপতি, সমালোচনার ঝড়

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে পাবনার ভাঙ্গুড়ায় ব্যপক উৎসব আয়োজনে ঈদ আনন্দ মেলা ও সার্কাস উদ্বোধন করেছেন কৃষক দল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ স্থানীয় বিএনপি নেতাদের একাংশ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারাও।

শনিবার (৩০ মে) পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে সাত দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়া সার্কাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

তবে দিনটি বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিবছর এ দিনটি বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং স্মরণ কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।

এ অবস্থায় শাহাদতবার্ষিকীর দিনেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সার্কাস ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন দলের কয়েকজন সমর্থক ও স্থানীয় বাসিন্দা। তাদের মতে, দিনটির গুরুত্ব বিবেচনায় নেতাদের স্মরণসভা, দোয়া মাহফিল বা জনকল্যাণমূলক কর্মসূচিতে বেশি সম্পৃক্ত থাকা উচিত ছিল।

স্থানীয় একাধিক বিএনপি সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ দিনটিতে রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি প্রত্যাশিত ছিল। সেখানে সার্কাস উদ্বোধনের ছবি ও ভিডিও অনেকের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই মেলা ও সার্কাসের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারাও মেলায় শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার কথা উল্লেখ করেন।

এদিকে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে একটি সাংস্কৃতিক আয়োজন হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, বিএনপির প্রতিষ্ঠাতার শাহাদতবার্ষিকীর দিনে দলীয় নেতাদের এমন অনুষ্ঠানে অংশগ্রহণ রাজনৈতিকভাবে বিতর্কের জন্ম দিতে পারে।

ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েক আবু সায়েম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে মিলাদ বা দোয়া কর্মসূচি না করে এ ধরনের আয়োজন কেন করা হলো, তা তার বোধগম্য নয়। তিনি এটিকে রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলেও মন্তব্য করেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, আজকের দিনে (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী) সার্কাস উদ্বো৯ধন কোনভাবেই ঠিক কাজ হয় নাই। উদ্বোধন একদিন আগে বা পরে করা যেতো কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব কিছুই ভাড়া করা তাই উদ্ভোধন করতেই হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার বলেন, এমন দিবসে মেলা বা এধরণের প্রোগ্রাম করাটা অন্যায়। এটির মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও দলকে ছোট করা হয়েছে।
তিনি বলেন, না বুঝে অনেক সময় উপজেলার নেতারা এধরণের ভুল করে ফেলেন। কিন্তু কৃষকদলের সভাপতির মত পদে থেকে উনি এটি করতেই পারেন না। এটি নিন্দনীয় ব্যাপার।

এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেন নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!