বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিশিষ্ট শিল্পপতি আজাদ খাঁন আর নেই, সর্ব মহলে শোকের ছায়া সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলাহুল উম্মাহ: আদর্শ, আধুনিকতা ও মুক্তচিন্তার এক অনন্য পাঠশালা সাঁথিয়ায় ভ্যান চালককে পিটিয়ে আটোভ্যান ছিনতাই বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যু দখলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিলছে না সমাধান বেড়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় এসএসএস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাঁথিয়া দোকান এবং বাড়িতে একমাসে তিনবার আগুন, নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

সুজানগরে গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সুজানগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোররাত ৫টার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ৪টার দিকে নিহত সাগরসহ কয়েকজন তাঁতিবন্দ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে আসে। এসময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় সাগর। তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তবে সোমবার দিবাগত রাতে ধরা পরলে উৎসুক জনতা পিটুনি দিয়েছে।

এ ব্যাপারে সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে এলে গণপিটুনিতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!