শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘন কুয়াশায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্ট ঢেকে থাকায় আরিচা-কাজিরহাট নৌরুটে মাঝ নদীতে আটকে আছে শাহ আলী, চিত্রা ও ধানসিঁড়ি নামের তিনটি ফেরি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টা থেকে  ঘন কুয়াশায় এগোতে না পেরে বাধ্য হয়ে রাত সাড়ে ৩টার দিকে মাঝ নদীতে নোঙর করে।

বিআইডব্লিউটিসি’র কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আরিচা প্রান্ত থেকে পরপর শাহ আলী ও চিত্রা নামের ফেরি দুটি রওনা হওয়ার পর ঘন কুয়াশায় এগোতে না পেরে বাধ্য হয়ে মাঝ নদীতে নোঙর করে আছে। এর ঠিক নিকটবর্তী সময়ে কাজিরহাট প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি ফেরিটিও মাঝ নদীতে কুয়াশায় আটকে যায়। এরপর থেকে ফেরি চলাচল সম্পুর্ণ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কাজিরহাট ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি লোডেড অবস্থায় অপেক্ষমাণ রয়েছে। বাতাস রয়েছে, কুয়াশা কাটলেই ফেরি ছাড়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews
error: Content is protected !!